গলাচিপায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় নতুন বছরের শুরুতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে “সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”-এই শ্লোগানকে

2024-01-02T19:52:31+00:00
2024-01-02T19:52:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গলাচিপায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৭:৫২ পিএম   (ভিজিট : ২০৫)
X

পটুয়াখালীর গলাচিপায় নতুন বছরের শুরুতে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে “সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ”-এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইউম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা। আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আলম খান, উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু, ডাকুয়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন হাওলাদার, রতনদী তালতলী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা খান, গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিব বিশ্বাস, চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান মো. বাবুল মুন্সী, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. সুমন হাওলাদার, ইউনিয়ন সমাজকর্মী মো. জাহিদুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. সোবাহান মিয়া, আভা রানী শীল, মো. মনিরুল ইসলাম, অফিস সাহকারি যুক্ত কম্পিউটার মুদ্রাক্ষরিক ফাতিমা বিনতে মালেক, অফিস সহায়ক অর্জুন চন্দ্র শীল, নিরাপত্তা প্রহরী মো. দেলোয়ার হোসেন, শিশু সুরক্ষা সমাজকর্মী পঙ্কজ গাঙ্গুলী, এনজিওকর্মীরা প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy