কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়ায় ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.সজল শেখ (৩৪) ও মো.জুয়েল শেখ (৪২) নামের ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার

2024-01-02T20:35:01+00:00
2024-01-02T21:08:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ২
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৮:৩৫ পিএম  আপডেট: ০২.০১.২০২৪ ৯:০৮ পিএম  (ভিজিট : ২৯২)
X

নড়াইলের কালিয়ায় ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.সজল শেখ (৩৪) ও মো.জুয়েল শেখ (৪২) নামের ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজল শেখ নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী গ্রামের আজাহার শেখের ছেলে এবং জুয়েল শেখ একই গ্রামের মোতালেব শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন এর তত্ত¡াবধানে এসআই মোঃ আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জেলার কালিয়া থানার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের আসামি জুয়েল শেখের বাড়ির পশ্চিম পাশে ফাঁকা জায়গা থেকে সজল শেখ ও জুয়েল শেখকে গ্রেফতার করে। এ সময় আসামিদের নিকট থেকে ২৬পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy