কাহালুতে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, মেয়ে গুরুতর আহত

কাহালু (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আওলাদ হোসেন (৩৬) নিহত ও তার মেয়ে আবিদা সুলতানা আলো (১৩) গুরুতর

2024-01-02T20:39:09+00:00
2024-01-02T20:39:09+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কাহালুতে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু, মেয়ে গুরুতর আহত
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৩০২)
X

বগুড়ার কাহালুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আওলাদ হোসেন (৩৬) নিহত ও তার মেয়ে আবিদা সুলতানা আলো (১৩) গুরুতর আহত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলার বীরকেদার ইউনিয়নের গার্ডেন ভিউ এর  সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় আওলাদ তার কন্যা আলোকে নিয়ে মোটর সাইকেলে করে নিজ গ্রাম কাহালু উপজেলার আড়োবাড়ি হতে  দুপচাঁচিয়া উপজেলা সদরে  যাচ্ছিলেন। 

এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে  মােটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে  মোটর সাইকেলের চালক আওলাদ ঘটনাস্থলেই  নিহত হয় ও তার কন্যা আলো গুরুতর আহত হয়।   

স্থানীয় লোকজন  মূমুর্ষ অবস্থায় বাবা ও মেয়েকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আওলাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। 

আওলাদ কাহালু উপজেলা দুর্গাপুর ইউনিয়নের আড়োবাড়ী গ্রামের প্রাক্তন প্রধান শিক্ষক  মরহুম  মমতাজুর রহমানের ছেলে ও কাহালু প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ শাহিন সরদারের শ্যালক। 

দূঘর্টনার বিষয়টি  কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা নিশ্চিত করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy