বগুড়ায় পিকআপের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় পিক-আপের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।বুধবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের

2024-01-03T13:40:39+00:00
2024-01-03T13:40:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় পিকআপের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১:৪০ পিএম   (ভিজিট : ১৩৭)
X

বগুড়ায় পিক-আপের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সদর উপজেলার নওদাপাড়ায় এ ঘটনা ঘটে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের বাসিন্দা অটোরিকশার চালক মোকলেসুর রহমান ও একই উপজেলার সচিয়ানী পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে যাত্রী রফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাতে ওসি আব্বাস আলী বলেন, নওদাপাড়ায় রংপুরগামী একটি পিকআপ অটো রিকশাটিকে চাপা দিলে এটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy