বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, সাবেক এমপি আটক

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল নগরীর টাউন হলের সামনে দক্ষিণ জেলা ও কোতোয়ালি বিএনপির বিক্ষোভ মিছিল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন

2024-01-03T15:52:55+00:00
2024-01-03T15:52:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, সাবেক এমপি আটক
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৩:৫২ পিএম   (ভিজিট : ১৪৯)
X

বরিশাল নগরীর টাউন হলের সামনে দক্ষিণ জেলা ও কোতোয়ালি বিএনপির বিক্ষোভ মিছিল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ সাত জনকে আটক করেছে পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, বিএনপি কর্মী আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ জানান, তার নেতৃত্বে বুধবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফজলুল হক অ্যাভিনিউ থেকে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে আসে। এরপর সেখান থেকে আবারও বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করলে বেধড়ক লাঠিচার্জ করে। সেখান থেকে আবুল হোসেনসহ সাত জনকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যায়। এরপর ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভ মিছিলটি।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন অভিযোগ করেন, ভোট বর্জনসহ বিভিন্ন দাবিতে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিপেটা করে সাত জনকে আটকে থানায় নিয়ে যায়। এতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। পুলিশের লাঠিপেটায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁইয়া জানান, কোনও ধরনের পূর্ব অনুমতি ছাড়া নগরীর প্রধান সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করায় প্রথমে বাধা দেওয়া হয়। পরে মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয়। এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy