গঙ্গাচড়ায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আনসার-ভিডিপির আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিসি, এপিসি ও আনসার-ভিডিপির সদস্যদের ব্রিফিং প্যারেড

2024-01-03T16:28:03+00:00
2024-01-03T16:28:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গঙ্গাচড়ায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৪:২৮ পিএম   (ভিজিট : ২৩৮)
X

রংপুরের গঙ্গাচড়া উপজেলা আনসার-ভিডিপির আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিসি, এপিসি ও আনসার-ভিডিপির সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ জানুয়ারি) সকালে ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা গোলজার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান , উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান।

এ সময় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সব পিসি, এপিসি ও আনসার-ভিডিপি সদস্যদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এছাড়া তাদের করণীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy