খুলনা-৪ আসনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী নানা ভাবে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ঠ

2024-01-03T17:04:30+00:00
2024-01-03T17:04:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনা-৪ আসনে নৌকা প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৮৮)
X

খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী নানা ভাবে ভোটের সুষ্ঠু পরিবেশ নষ্ঠ করছেন। তার কর্মীরা প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের সাথে অসাধু আচরণ করছেন।

নৌকায় ভোট না দিলে হিন্দু সম্প্রদায়ের লোকসহ সাধারণ মানুষের প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একই আসনের কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা এস এম মোর্ত্তজা রশিদী দারা। তিনি বুধবার দুপরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সমর্থকদের সাথে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন। 
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আব্দুস সালাম মূর্শেদীর ভাগ্নেসহ অনেক স্থানীয় সরকারি কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক আছেন যারা নির্বাচনের দিন ভোট গ্রহণ করবেন। 

এমন হলে নির্বাচন নিরপেক্ষ থাকবেনা বলে তিনি সংশয় প্রকাশ করেন। তাই এই ধরনের লোক দিয়ে নির্বাচন পরিচালনা না করার জন্য তিনি নির্বাচন কমিশন ও রির্টানিং কর্মকর্তাকে অনুরোধ জানান তিনি। এজন্য তিনি কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা জেলা রির্টানিং কর্মকর্তাকে প্রদান করছেন। তিনি বলেন, ইতোমধ্যে তার কর্মী সমর্থকদের শারীরিক লাঞ্চিত করা হয়েছে। এমনকি আব্দুস সালাম মূর্শেদী কর্মীরা ভোটারদের বলছেন, ভোট যেখানেই দাও নৌকা বিজয়ী হবে। নৌকায় ভোট না দিলে সরকারি বিভিন্ন ধরনের ভাতাসহ অন্যান্য সুবিধাদীও বন্ধ করে দেওয়া হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন। যা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের অন্তরায়। 

সাংবাদিকদের তিনি আরও বলেন, দেশ বিদেশী সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশে যখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে শুধুমাত্র দলীয় প্রতীক পাওয়া এই আসনের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী নানা ভাবে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করছেন। তিনি আরও অভিযোগ করেন আব্দুস সালাম মূর্শেদী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটি ইউনিয়নে একাধিক নির্বাচন অফিস স্থাপন করেছেন। যেখান থেকে নির্ধারিত সময়ের পরেও উচ্চশব্দে শব্দযন্ত্র বাজানো হচ্ছে।

তাই ভোটের শান্তির পরিবেশ বজায় রাখতে তিনি একজন মুজিব সৈনিক ও শেখ হাসিনার কর্মী হিসেবে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy