চোরাই গরুর মাংস কাটা অবস্থায় গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহস্থের গরু চুরি করে বাসার ছাদের ওপর মাংস কাটা অবস্থায় আবদুল্লাহ আল মারুফ (৫০)কে গ্রেপ্তার করেছে

2024-01-03T17:09:48+00:00
2024-01-03T17:09:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চোরাই গরুর মাংস কাটা অবস্থায় গ্রেফতার ১
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৫:০৯ পিএম   (ভিজিট : ৮৪২)
X

পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহস্থের গরু চুরি করে বাসার ছাদের ওপর মাংস কাটা অবস্থায় আবদুল্লাহ আল মারুফ (৫০)কে গ্রেপ্তার করেছে পু‌লিশ। বুধবার দুপু‌রে পৌর শহরের থানাপাড়া মহল্লার মৃত মন্নান হোসেন এর ছেলে অভিযুক্ত আব্দুল্লাহ আল মারুফকে মাংস কাটা অবস্থায় গ্রেপ্তার ক‌রা হয়। এ সময় ২৫ কেজি গরুর মাংস জব্দ করা হয়।

থানা ও ভুক্তভোগি পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে গরুর মালিক লাভলু মিয়া তার অষ্ট্রেলিয়ান জাতের ১০ মাস বয়সী একটি বকনা বাছুরকে ঘাস খাওয়ানোর জন্য শহীদ মোস্তফা খেলার মাঠে বেঁধে রাখেন। বিকেলে তিনি গরু আনতে গিয়ে দেখেন গরুটি নেই। তিনি অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শহরের গরু হারানোর মাইকিং করেন। মাইকিং শুনে এক ব্যক্তি গরুটির মালিকে জানান হারানো গরুটি শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা আল মারুফ এর বাসার সামনে তিনি বাঁধা অবস্থায় দেখেন। মঙ্গলবার দিনগত রাতে গরুর মালিক ওই বাসার ছাদে উঠে দেখেন তিনজন মিলে তার গরুটি কেটে মাংশ ভাগ করছেন। তিনি তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে চোরাই গরুর মাংশ উদ্ধার করে বাসার মালিককে গ্রেপ্তার করে। পুলিশ আসার আগেই গৃহকর্তার স্ত্রী ও কসাই পালিয়ে যায়।

গরুটির মালিক লাভলু মিয়া জানান, অষ্ট্রেলিয়ান জাতের এ গরুটি তার মা অনেক শখ করে কিনে লালন পালন করছিলেন। আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। মায়ের শখের গরুটি এভাবে হারিয়ে পরিবারের সকলেই মর্মাহত। আমরা এমন পশু হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বরেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চোরাই গরুর মাংসসহ বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত মারুফ এর স্ত্রী রেহানা পারভীন সোনিয়া ও থানাপাড়া মহল্লার মৃত ধলু হাওলাদার এর ছেলে শহীদুল আসলাম ওরফে কসাই শহীদকে আসামী করে ভূক্তভোগির গরুর মালিক সবুজ নগর মহল্লার মোটরগ্যারেজ ব্যবসায়ি লাভলু মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

 জড়িত অপর আসামীদের গ্রেপ্তা‌রে পুলিশ চেষ্টা চালাচ্ছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy