চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে কিশোরী আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে বৃষ্টি খাতুন (১৪) নামে এক কিশোরী আহত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরির

2024-01-03T17:40:00+00:00
2024-01-03T17:40:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে কিশোরী আহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৫:৪০ পিএম   (ভিজিট : ১৫৯)
X

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে বৃষ্টি খাতুন (১৪) নামে এক কিশোরী আহত হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত বৃষ্টি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে আকুমুদ্দিন ওরফে আকুর বাড়িতে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তার মেয়ে বৃষ্টি খাতুন আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর বৃষ্টিকে দ্রুত সরিয়ে নেয়া হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিশু আহত হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির সবাই পলাতক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy