হাজীগঞ্জে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ডাক

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদের ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন বাস্তবায়নের প্রেক্ষিতে চাঁদপুরের হাজীগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা

2024-01-03T19:23:08+00:00
2024-01-03T19:23:08+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
হাজীগঞ্জে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ডাক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৭:২৩ পিএম   (ভিজিট : ২১২)
X

দ্বাদশ জাতীয় সংসদের ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন বাস্তবায়নের প্রেক্ষিতে চাঁদপুরের হাজীগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে বুধবার (৩ জানুয়ারী) বিকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ জানুয়ারিতে আওয়ামী লীগের কবর রচনা হবে। এ স্বৈরাচার সরকারের পাতানো নির্বাচনকে দেশের জনগন লালকার্ড দেখাবে। আগামী ৭ জানুয়ারি আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না।

তিনি বলেন শেখ হাসিনার শাসনামল থেকেও ইয়াহিয়ার শাসন অনেক ভালো ছিলো। মানুষ এতো নির্যাতন সইতে হয়নি। এ সরকার খুন আর গুমের রাজনীতি করছে। বিরোধী মতকে দমন করতে একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানি করছে।

তিনি বলেন, হাজীগঞ্জ শাহরাস্তির ২ শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে এ জালিম সরকার। এর মধ্যে কয়েকজনের জামিন হলেও এখনো ৪০-৫০জন নেতা-কর্মী মাসের পর মাসে জেলে বন্ধী রয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে না দিয়ে সরকার তাকে হত্যার ষড়যন্ত্র করছে। সরকারের সকল ষড়যন্ত্রের জবাব দিতেই আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট বর্জন করবেন।

তিনি আরো বলেন, যেভাবে আমাদের দেশনেত্রীকে অহেতুক সাজা দেওয়া হয়েছে। তেমনি ভাবে ড. ইউনুসকেও আদালত সাজা দিয়েছে। দেশ কখন গণতন্ত্র থেকে মুক্তি পাবে? আল্লাহ পাক ভালো জানেন। আন্দোলনে আমাদের যে সকল নেতাকর্মীরা রাজপথে থাকেন এবং যারা থাকেন না তারা যেন রাজপথের নেতাকর্মীদের উৎসাহ দিবেন। বিএনপি নেতাকর্মীদের বলবো তারেক রহমান যেই গাইড লাইন আগামী ৭ তারিখ পর্যন্ত দিয়েছেন আপনারা সে মোতাবেক চলবেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ্,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহবায়ক জুলহাস চৌধুরী, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, পৌর সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় শাহরাস্তি উপজেলা উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভুইয়া, পৌর সাংগঠনিক সম্পাদক সোলায়মান রায়হান, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ সিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজীসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy