হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে দুই শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঠাকুরগাঁওয়ের রহিমানপুরের দাসপাড়ায় বয়লার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জেলা সদরের পল্লী বিদ্যুৎ এলাকার দাসপাড়ায়

2024-01-04T12:34:21+00:00
2024-01-04T12:34:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসকিং মিলের বয়লার বিস্ফোরণে দুই শিশুসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ১২:৩৪ পিএম   (ভিজিট : ১৮৫)
X

ঠাকুরগাঁওয়ের রহিমানপুরের দাসপাড়ায় বয়লার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে জেলা সদরের পল্লী বিদ্যুৎ এলাকার দাসপাড়ায় সাইদুর রহমানের হাসকিং মিলে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমান পুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), সাগর দাসের মেয়ে পুজা দাস (১১) এবং উমা কান্ত দাসের ছেলে পলক দাস (১২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলটিতে শ্রমিকরা ধান সেদ্ধ করছিলেন। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে যায়। এতে নারীসহ তিনজনের মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ফিরোজ ওয়াহিদ, ঠাকুরগাঁও সদর উপজেলা রহমানপুর ইউনিয়নে সকালে একটি হাসকিং মিলের বয়লারটি বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের দুইজন এবং আর একজন তার ভাতিজি মারা যান এবং এতে গুরুতর আহত হন আরেকজন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy