টাঙ্গাইল-২ আসনে নৌকার আখেরি মিছিলে হাজারো মানুষের ঢল

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনিরের নৌকা প্রতীককে

2024-01-04T16:37:11+00:00
2024-01-04T16:37:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইল-২ আসনে নৌকার আখেরি মিছিলে হাজারো মানুষের ঢল
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৪:৩৭ পিএম   (ভিজিট : ২৭৭)
X

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছোট মনিরের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে জনসভা ও আখেরি মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। মিছিলে হাজারো মানুষের ঢল নামে।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ মাঠে এ জনসভা ও আখেরি মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়। সেখানে এক জনসভায় রূপান্তরিত হয়। পরে এক আখেরি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূঞাপুর স্লুইস গেটে গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ ও নৌকার মনোনীত প্রার্থী ছোট মনির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মিনহাজ উদ্দিন, বিশিষ্ট শ্রমিক নেতা তারিকুল ইসলাম চঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে ছোট মনিরকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy