মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

মঠবাড়িয়া আসনে ২ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় বৃহষ্পতিবার ভোরে জাহাঙ্গীর পঞ্চাইত (৫৫) নামে এক ব্যাক্তি নিহত

2024-01-04T16:52:17+00:00
2024-01-04T16:52:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৪:৫২ পিএম   (ভিজিট : ১৬৭)
X

মঠবাড়িয়া আসনে ২ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতায় বৃহষ্পতিবার ভোরে জাহাঙ্গীর পঞ্চাইত (৫৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। জাহাঙ্গীর উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের মো. তোতাম্বর পঞ্চাইতের ছেলে। নিহত জাহাঙ্গীর পঞ্চাইত স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহওেয়াজ এর (কলার ছড়ি) কর্মী বলে দাবী করেছেন।

মিরুখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. সোবাহান শরীফ (কলার ছড়ি প্রতিকের সমর্থক) জানান, বুধবার বিকালে জাহাঙ্গীর নিবর্চানী প্রচারে বের হলে ওঁত পেতে থাকা স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর (ঈগল) কর্মী স্থানীয় বছির ফরাজী ও দলবলের অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর জাহাঙ্গীরকে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে জাহাঙ্গীরকে রা‌তে ঢাকা প্রেরণ করা হয়। বৃহষ্পতিবার ভোরে ঢাকায় হাসাপাতালে নেয়ার পথে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

সহিংসতার ঘটনায় বুধবার রাতে জাহঙ্গীরের স্ত্রী রুনু বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে থানা পুলিশ স্বীকার করেছে।

এছাড়া বুধবার দুপুরে নাগ্রাভাঙ্গা গ্রামে ২ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় মনির ফকির নামে এক যুবকের হাত ভেঙ্গে গেছে। মনির ফকির ওই গ্রামের আ.আজিজ ফকিরের ছেলে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy