স্বতন্ত্র প্রার্থী লে.জে.(অব.) আবুল হোসেনের শেষ পথসভা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালী -৩ (দশমিনা -গলাচিপা) আসনে স্বতন্ত্র ঈগল পাখি মার্কার প্রার্থী সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট

2024-01-04T17:20:59+00:00
2024-01-04T17:20:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বতন্ত্র প্রার্থী লে.জে.(অব.) আবুল হোসেনের শেষ পথসভা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৫:২০ পিএম   (ভিজিট : ৩০৯)
X

পটুয়াখালী -৩ (দশমিনা -গলাচিপা) আসনে স্বতন্ত্র ঈগল পাখি মার্কার প্রার্থী সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেনের দশমিনায় নির্বাচনী শেষ জনসভায় হাজারো সমর্থকের ঢল দেখাগেছে। 

বৃহস্পতিবার বিকাল ৪টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান  উপদেষ্টা মন্ডলের সদস্য  কাজী আমির হোসেনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো.মোশারফ হোসেন মুন্নুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, স্বতন্ত্র ঈগল পাখি মার্কার প্রার্থী লে.জে. আবুল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  এডভোকেট সিকদার গোলাম মোস্তফা,কাজী শাহজাহান, সাধারণ সম্পাদক  এ্যাড. ইকবাল মাহমুদ লিটন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের, অন্যতম সদস্য এ্যাড.সাখাওয়াত হোসেন শওকত, যুগ্ন-সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুট্টো,উপজেলা যুবলীগের  সভাপতি মো.নাসির উদ্দিন পালোয়ানসহ বিভিন্ন ইউনিয়নের  আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিপুল সংখ্যক ঈগল পাখি প্রতীকের সমর্থক সাধারণ ভোটাররা অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy