চাঁদাবাজির অভিযোগে ডোমার প্রেসক্লাবের দুই সাংবাদিক বহিস্কার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিস্কার করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের দায়ের করা চাঁদাবাজির

2024-01-04T17:22:19+00:00
2024-01-04T17:22:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদাবাজির অভিযোগে ডোমার প্রেসক্লাবের দুই সাংবাদিক বহিস্কার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৫:২২ পিএম   (ভিজিট : ৫৯৯)
X

নীলফামারীর ডোমারে চাঁদাবাজির অভিযোগে প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিস্কার করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের দায়ের করা চাঁদাবাজির মামলায় আদালত অভিযুক্তদের কারাগারে প্রেরন করলে ওই সাংবাদিকদের বহিস্কারের সিদ্ধান্ত নেন ডোমার প্রেসক্লাব।

বুধবার (৩জানুয়ারী) রাতে ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন ও সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা’র স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে ক্লাবের দুইজন সদস্যকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।

জানা যায়, ডোমার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার ডোমার প্রতিনিধি মোসাদ্দেকুর হোসেন সাজু ও অর্থ সম্পাদক দৈনিক ভোরের দর্পন পত্রিকার ডোমার প্রতিনিধি রবিউল হক রতন চাঁদাবাজি মামলার চার্জশিটভুক্ত আসামী হিসেবে গত ২৮ডিসেম্বর কারাবন্দী হন। যা প্রেসক্লাব এবং সাংবাদিকতার নীতি ও শৃঙ্খলা বহির্ভুত কর্মকান্ড। উক্ত বিষয়াদি ছাড়াও ইতিপূর্বে তাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ সমূহের সত্যতা থাকায় ডোমার প্রেসক্লাবের সকল সদস্যদের সম্মতিক্রমে সকল পদ পদবীসহ সদস্য পদ থেকে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মামলার আরেক আসামী দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি এবাদত হোসেন চঞ্চলের সাথে প্রেসক্লাবের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy