ঘাটাইলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছে।বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল

2024-01-04T17:44:27+00:00
2024-01-04T17:44:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৫:৪৪ পিএম   (ভিজিট : ১৭৫)
X

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পাকুটিয়া জোড়া ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক ঘাটাইল উপজেলার চৈথট্র এলাকার মৃত ছাত্তার আলীর ছেলে আতিক (৩৫)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে পাকুটিয়া জোড়া ব্রীজে টাঙ্গাইলগামী প্রান্তীক বাসের সঙ্গে মধুপুরমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি আটক করে। এ ঘটনায় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঘাটাইল থানার এসআই বিল্লাল হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানজট চলাচল স্বাভাবিক করি। সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy