বিএনপির মিছিলে বাধা, পুলিশের গাড়ি ভাংচুর

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের মিছিলে বাধা দেওয়ার জেরে পুলিশের একটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায়

2024-01-04T19:10:22+00:00
2024-01-04T19:10:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিএনপির মিছিলে বাধা, পুলিশের গাড়ি ভাংচুর
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৭:১০ পিএম   (ভিজিট : ২৪৩)
X

ঢাকার ধামরাইয়ে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের মিছিলে বাধা দেওয়ার জেরে পুলিশের একটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির তিন কর্মীকে আটক করা হয়েছে। এতে পুলিশের এক সদস্য আহত হন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের কালামপুর-মির্জাপুর সড়কের কালামপুর হাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত সহকারী উপপরিদর্শকের নাম আব্দুস ছোবহান। তবে আটকদের নাম ও পরিচয় জানায়নি পুলিশ। 

বিএনপি নেতাকর্মী জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে কালামপুর আমাতন নেছা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। সেখানে ৭০০-৮০০ নেতাকর্মী অংশ নেয়। মিছিল সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। 

বিএনপির অপর একটি অংশের ৩০-৪০ জন নেতাকর্মী লিফলেট বিতরণের জন্য বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের বাধা দেয় ও কয়েকজনকে আটক করে। এ ঘটনায় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। এ সময় অপর মিছিলটি থেকে ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে। তাদের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।

ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, তমিজ উদ্দিনের নেতৃত্বে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। তখন সেখানে থাকা ৫-৭ জন পুলিশ আমাদের ওপর হামলা করে ওই সময় আমাদের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। এতেই ওই ঘটনা ঘটে।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে সবাইকে সংযুক্ত করতে বিভিন্ন কর্মসূচি পালন করছি। কিন্তু কোনো কারণ ছাড়াই পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় আমাদের নেতাকর্মীদের আটক করে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, বিএনপি মিছিল থেকে হামলা করে পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। এতে এএসআই ছোবহান আহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy