লোহাগড়ায় টয়লেটের হাউজে মিলল নারীর মরদেহ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় টয়লেটের পেছনের হাউজ থেকে আম্বিয়া (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৫ জানুয়ারি)

2024-01-05T16:02:05+00:00
2024-01-05T16:02:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় টয়লেটের হাউজে মিলল নারীর মরদেহ
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৪:০২ পিএম   (ভিজিট : ২২৩)
X

নড়াইলের লোহাগড়া উপজেলায় টয়লেটের পেছনের হাউজ থেকে আম্বিয়া (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক সৈয়দ আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রজ্জেক মোল্যার বাড়িতে থাকা টয়েলেটের হাউজে ওই নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত রজ্জেক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy