গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় সাকুরা পরিবহনের চাঁপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়

2024-01-05T16:04:41+00:00
2024-01-05T16:04:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৪:০৪ পিএম   (ভিজিট : ২০৮)
X

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় সাকুরা পরিবহনের চাঁপায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক সাকুরা পরিবহনের চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-মুলাদী পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম ফরাজীর ছেলে ইয়াদ উদ্দিন কামাল (৩৫) ও বানারীপাড়া উপজেলার কচুয়া এলাকার মৃত মান্নান বেপারীর ছেলে রুহুল আমীন (৪০)। শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানিয়েছেন, গৌরনদী থেকে মোটরসাইকেলযোগে মুলাদীগামী মোটরসাইকেলের সাথে ঢাকাগামী সাকুরা পরিবহনের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন। 

ওসি আরও জানিয়েছেন, আটক সাকুরা পরিবহনের চালক বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামের পুলিন মিস্ত্রির ছেলে মিন্টু মিস্ত্রি (৩৫) ও হেলপার বরিশালের শায়েস্তাবাদ এলাকার নুরুল হক হাওলাদারের ছেলে রবিন হাওলাদারের (২৩) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy