নরসিংদী শিবপুর ভোটারদের মধ্যে টাকা ছড়ানো ও ক্যাম্প ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী-৩ (শিবপুর) নারী ভোটারদেরকে টাকা বিতরণের অভিযোগ করে নৌকার প্রার্থী ফজলে রাব্বি খান বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া

2024-01-05T16:07:38+00:00
2024-01-05T16:07:38+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নরসিংদী শিবপুর ভোটারদের মধ্যে টাকা ছড়ানো ও ক্যাম্প ভাঙচুরের পাল্টাপাল্টি অভিযোগ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৪:০৭ পিএম   (ভিজিট : ২৪০)
X

নরসিংদী-৩ (শিবপুর) নারী ভোটারদেরকে টাকা বিতরণের অভিযোগ করে নৌকার প্রার্থী ফজলে রাব্বি খান বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটা ভিডিও আমাদের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার পক্ষে লাইনে দাঁড় করিয়ে হাত ভর্তি টাকা নিয়ে নারী ভোটারদের মধ্যে বিতরণ করছেন জেলা যুবলীগের সদস্য হুমায়ুন আফ্রাদ। হুমায়ুন আফ্রাদ স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার আপন ভাগিনা।"

তিনি আরও বলেন, "গত বুধবার (৩ জানুয়ারি) দুপুরে শিবপুরের যোশর ইউনিয়নের বাহাউদ্দিন প্রাইমারি স্কুল মাঠে উঠান বৈঠক শেষে স্থানীয় এসবি ফ্যাক্টরির ভিতর লাইনে দাড় করিয়ে নারী ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হয়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা পাল্টা অভিযোগ করে বলেন, "আমার কর্মীদের ভয়ভীতি দেখানোর জন্য নৌকার প্রার্থীর লোকজন দুলালপুরে আমাদের নির্বাচনী ক্যাম্পে ভাংচুর করা হয়েছে। একজন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। আমরা এ বিষয়ে প্রশাসনকে অবহিত করেছি।

ভোটারদের মাঝে টাকা বিতরণের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা জানান, টাকা পয়সা ওইখানে ডিস্ট্রিবিউশন হয়েছে কী না সেটা আমার জানা নাই। আর সেখানে যদি হুমায়ুন আফ্রাদ ই করে থাকে তার ছবি আছে কী না দেখে তারপর বলতে পারবো। 

নরসিংদী জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম জানান, এটা অবশ্যই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এর আগেও সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে ওনাকে এবং ওনার সমর্থককে আমরা শোকজ করেছি। আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। সিরাজুল ইসলাম মোল্লার ক্যাম্প ভাঙচুরের বিষয়ে আমাদের জানা নেই, কেউ অভিযোগও দেয়নি। এ বিষয়েও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy