পুলিশের গাড়িতে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের প্রচার

পি‌রোজপুর প্রতিনি‌ধি

সারাবাংলা

পিরোজপুর-১ আসনের (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের বিরুদ্ধে পুলিশ প্রটেকশনের গাড়িতে তার নির্বাচনি ঈগল

2024-01-05T16:49:06+00:00
2024-01-05T16:49:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পুলিশের গাড়িতে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের প্রচার
পি‌রোজপুর প্রতিনি‌ধি
প্রকাশ: শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২০৯)
X

পিরোজপুর-১ আসনের (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়ালের বিরুদ্ধে পুলিশ প্রটেকশনের গাড়িতে তার নির্বাচনি ঈগল প্রতীকের পোস্টার সাঁটিয়ে প্রচার চালানোর অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জেলার নাজিরপুরে একটি পথসভা শেষে পুলিশ প্রটেকশনে যাওয়ার সময় ওই গাড়িতে ঈগল প্রতীকের পোস্টার সাঁটানো থাকায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল জেলার নাজিরপুর শহিদ মিনার মাঠে এক পথসভা শেষে পিরোজপুরে যাচ্ছিলেন। এ সময় তাকে বহন করা গাড়ির সামনে জরুরি হর্ন বাজিয়ে একটি খোলা পিকআপভ্যানে পুলিশ প্রটেকশন দিয়ে তাকে নিয়ে যান। আর পুলিশ বহন করা ওই পিকাপভ্যানটির দুই পাশেই স্বতন্ত্র প্রার্থী আউয়ালের ঈগল প্রতীকের পোস্টার সাঁটানো ছিল।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরিফুল ইসলাম বলেন, পুলিশকে বহন করা ওই পিকআপ ভ্যানটি পুলিশ বাহিনীর নয়। যুদ্ধাপরাধের অভিযোগে প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার একজন অন্যতম সাক্ষী ছিলেন আউয়াল। আর সেই সাক্ষী হিসেবে আদালতের আদেশে তিনি পুলিশি নিরাপত্তা পান।

উল্লেখ্য, গত সোমবার জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর নিজ উপজেলা জেলার ইন্দুরকানীর চণ্ডিপুরে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের এক পথসভায় তার মেঝ ভাই পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি— আউয়াল সাহেব সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়নি। তার দেওয়া এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy