কমলগঞ্জে ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সরিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

2024-01-06T01:21:18+00:00
2024-01-06T01:21:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১:২১ এএম   (ভিজিট : ৩০৩)
X

মৌলভীবাজারের কমলগঞ্জে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সরিষকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে স্কুলের বাহির থেকে পেট্রল ছুড়ে মারে স্কুলের দরজায়। এসময় দরজা ও জানালায় আগুন লাগার আগেই এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে। আগুন লাগার সাথে সাথে শতাধিক মানুষ জড়ো হতে থাকেন। তারা জানান, এখানে সিসি ক্যামেরা আছে, দেখলে চেনা যাবে কারা এমন কাজ করেছে।

মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার জানান, এলাকার লোকজন হঠাৎ আগুন দেখতে পান। পরে তাদেরে সাথে আমি নিজে গিয়ে আগুন নিভিয়ে ফেলি। কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। এখানে অনেক মানুষসহ আইনশৃঙ্খলা বাহিনী আসছেন। সিসি ক্যামেরা চেক করে দেখা যাবে কে বা কারা এমন কাজ করেছে।

কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক জানান, আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত এসে পৌছাছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। সেখানে কেরোসিনের অস্তিত্ব রয়েছে। তবে কোনো কিছুর ক্ষতি হয়নি। আমার বাহিরের সিসি ক্যামেরা দেখতেছি। তবে অনেক কুয়াশা যার কারণে কিছু বুঝা সম্ভব হচ্ছেনা। তবে আমাদের তদন্ত চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy