রাজবাড়ীতে গ্রাম পুলিশকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্র রাতে পাহাড়ায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যর লাশ কাঠ

2024-01-06T13:10:26+00:00
2024-01-06T13:10:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে গ্রাম পুলিশকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১:১০ পিএম   (ভিজিট : ১৪২)
X

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্র রাতে পাহাড়ায় থাকা রনজিৎ কুমার দে (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যর লাশ কাঠ বাগান থেকে পুলিশ উদ্ধার করেছে। 

 তিনি বালিয়াকান্দি উপজেলার চরআড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে। 
৬ জানুযারি)শনিবার সকাল সাড়ে ৮ টায় পুলিশ বালিয়াকান্দি উপজেলার চর আরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কাঠ বাগান থেকে লাশ উদ্ধার করে।  

এলাকাবাসী জানিয়েছেন, গ্রাম পুলিশ রনজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার  চর আরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আসে। সাথে বিদ্যালয়ের নাইটগার্ড মোঃ ইউসুফ হোসেন ছিল।

 শুক্রবার  রাত অনুমান সাড়ে  ৩ টার সময় গ্রাম পুলিশ রনজিৎ প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য স্কুলের পিছনে কাঠবাগানে যায়। প্রায় আধাঘন্টা পার হয়ে গেলেও ফিরে না আসায় নাইটগার্ড ডাকাডাকি করতে থাকে। সারা না দেওয়ায় বিষয়টি নাইটগার্ড তার স্কুলের ম্যাডাম ও স্থানীয় কিরন মেম্বারকে  ফোনে জানায়। শনিবার সকাল অনুমান ৫ টার সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে কাঠ বাগানে গ্রাম পুলিশের লাশ পাওয়া যায়। 

ধারণা করা হচ্ছে বাহিরে আসলে অজ্ঞাতনামা ব্যক্তিরা গ্রাম পুলিশ রনজিৎ কুমার দেকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।  লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।  

খবর পেয়ে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 
রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, গ্রাম পুলিশ সদস্যকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।  

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।  ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy