শেরপুরে ভোট কেন্দ্রের স্টোররুমে আগুন

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের স্টোররুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে সদর

2024-01-06T13:15:36+00:00
2024-01-06T13:15:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে ভোট কেন্দ্রের স্টোররুমে আগুন
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১:১৫ পিএম   (ভিজিট : ১৫৪)
X

শেরপুর সদর উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের স্টোররুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভোরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়ের স্টোররুমে থাকা কয়েকটি বেঞ্চ পুড়ে যায়।

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ কামাল বলেন, আমরা বিদ্যালয়ের পাশেই মসজিদে নামাজ পড়ছিলাম। আগুন আগুন চিৎকার শুনে বের হয়ে দেখি, বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন  নেভায়।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ভোর ৬টার একটু পর আগুনের খবর পেয়ে পুলিশ নিয়ে আমরা মির্জাপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে যাই। পৌঁছে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। এ জন্য আগুন একটি কক্ষের বাইরে ছড়াতে পারেনি। 

শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy