টেকনাফে ব্যালট পেপার ছাড়া কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

দ্বাদশ সংসদ নির্বাচনের কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে

2024-01-06T13:27:19+00:00
2024-01-06T13:27:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফে ব্যালট পেপার ছাড়া কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ১:২৭ পিএম   (ভিজিট : ১৫৭)
X

দ্বাদশ সংসদ নির্বাচনের কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুম থেকে সেন্টমার্টিনের ১টিসহ টেকনাফ উপজেলার মোট ৫৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে।

আগামীকাল (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে ৩ লাখ ২৬ হাজার ৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৫৭টি কেন্দ্রে ৩৯২টি বুথ কক্ষে ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও 
৭৮৪জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। 

এছাড়াও কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। পাশাপাশি টহলে থাকবে নৌবাহিনী, বিজিবি, পুলিশের মোবাইল টিম ও নির্বাচনী কর্মকর্তাবৃন্দ।

সরঞ্জামাদি বিতরণস্থল থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আদনান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‌ইতিমধ্যেই নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হচ্ছে। শুধু বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেন্টমার্টিনে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জামদি পাঠানো হয়েছে। দ্বীপে নৌবাহিনী,কোস্টগার্ডসহ সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী নিয়োজিত রাখা হয়েছে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy