দশমিনায় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনায় একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে অন্য মামলার আসামি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন যুব দলের সাবেক সাধারন

2024-01-06T14:18:57+00:00
2024-01-06T14:18:57+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
দশমিনায় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ২:১৮ পিএম   (ভিজিট : ২২৬)
X

দশমিনায় একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে অন্য মামলার আসামি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন যুব দলের সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম মোল্লা (৪৫) কে গ্রেফতার ও অগ্নিসংযোগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞেসাবাদ  করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার শুক্রবার দিবাগত ভোর রাতে  দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শাহ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এঘটনা ঘটে। গ্রেফতারকৃত আসামি  নজরুল ইসলাম মোল্লা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. সেকান্দার আলী মোল্লা ছেলে।

থানা পুলিশ এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত ভোর রাতের দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের শাহ কেরামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেট কক্ষে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে  স্থানীয়দের ডাক চিৎকারে এলাকার মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় স্কুলের বিদ্যুৎবোর্ড, দরজা, টিনসেট বেরাসহ বেঞ্চ ও টেবিল পুড়ে যায়। খবর পেয়ে সকালে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিজা নাজ নীরা এবং দশমিনা থানার ওসি নুরুল ইসলাম মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, শাহ কেরামতি সরকারি প্রথমিক বিদ্যালয়টি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ার কথা রয়েছে। এ কেন্দ্রে ২ হাজারের ৪শ' ভোট রয়েছে। নির্বাচনের আগে ভোট কেন্দ্রে দুর্বৃত্তের আগুন দেয়া নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিএনপি নির্বাচনের জের ধরে স্কুলে অগ্নি সংযোগ করতে পারে। অথবা চলমান বিএনপি—জামায়াতের অসহযোগ কর্মসূচীকে কেন্দ্র করে নির্বাচন বানচালের জন্য ভোট কেন্দ্র পুড়িয়ে দেয়ার চেষ্টাও হতে পারে।

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুক আলম খোক জানান, রাতের আধারে কে বা কাহারা এঘটনা ঘটাইছে তা জানিনা। তবে থানার একটি সাধারন ডায়রি করা করবো।

এবিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, অন্য মামলার আসামি নজরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার ও স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

এবিষয়ে দশমিনা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোসা. নাফিজা নাজ নীরা জানান, ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। আর সন্দেহ ভাজন নজরুল ইসলাম মোল্লা নামের একজনকে আটক করা হয়ে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy