পিরোজপুরের তিনটি আসনে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরের তিনটি আসনের ৪২০টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার বেলা ১১টা থেকে উপজেলার নির্বাচন অফিস থেকে

2024-01-06T16:07:19+00:00
2024-01-06T16:07:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিরোজপুরের তিনটি আসনে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৪:০৭ পিএম   (ভিজিট : ১৯২)
X

পিরোজপুরের তিনটি আসনের ৪২০টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার বেলা ১১টা থেকে উপজেলার নির্বাচন অফিস থেকে এ নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। চ‌লে বিকেল পর্যন্ত।

পিরোজপুর জেলায় ৭টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়ন রয়েছে। পিরোজপুর-১ আসন (পিরোজপুর সদর, নাজিপুর ও ইন্দুরকানী), পিরোজপুর-২ আসন (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ), পিরোজপুর-৩ আসন (মঠবাড়িয়া)। ৩টি আসনে মোট প্রার্থী রয়েছে ১৯ জন। এ নির্বাচনে ১২টি দল অংশগ্রহন করছে।

জেলায় মোট ভোটার ৯ লক্ষ ৭৪ হাজার ৯৭২ জন। পুরুষ ভোটার ৪ লক্ষ ৯২ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ৪ লক্ষ ৮২ হাজার ৮৭৩ জন।

জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলার ৪২০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩০টি ঝুঁকিপূর্ণ। তবে তিনি জানান, ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে যাতে করে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy