নড়াইলে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নড়াইলে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে

2024-01-06T17:08:04+00:00
2024-01-06T17:08:04+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নড়াইলে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৫:০৮ পিএম   (ভিজিট : ২০৭)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নড়াইলে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রাম পুলিশদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্বাচন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রাম পুলিশদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার নির্বাচন ডিউটিতে সকলের দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে পালনের নির্দেশনা প্রদান করেন। নির্বাচন ডিউটিতে দায়িত্ব পালনকারী অফিসার ও ফোর্সদের করণীয় বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন।

অপরদিকে সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে নির্বাচন ডিউটিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রতি শতভাগ সততা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোট গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আনোয়ার হোসেন, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, জেলা কমান্ডেন্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিকাশ চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া, লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ জসিম উদ্দিন, নড়াইল সদর ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জবৃন্দসহ নড়াইল জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও কালিয়া উপজেলার সরকারি শহীদ আব্দুস সালাম কলেজ মাঠ প্রাঙ্গনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী,নির্বাচন ডিউটিতে দায়িত্বরত উপস্থিত পুলিশ সদস্য এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সর্বোচ্চ পেশাদারিত্ব ও যথাযথ দায়িত্ব পালনের প্রতি নির্দেশনা প্রদান করেন। 

এ সময় সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, কালিয়া ও নড়াগাতী থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy