শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী-৩ (শিবপুর) স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার সমর্থক ও কর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর আহত ১০। আজ শনিবার বিকালে

2024-01-06T17:51:49+00:00
2024-01-06T17:51:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৫:৫১ পিএম   (ভিজিট : ২১৯)
X

নরসিংদী-৩ (শিবপুর) স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার সমর্থক ও কর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর আহত ১০।  আজ শনিবার বিকালে শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়ন এই ঘটনা ঘটে। 

স্বতন্ত্র প্রার্থীর সিরাজুল ইসলাম মোল্লা ও স্থানীয়রা জানান, বিকালে স্বতন্ত্র প্রার্থী সমর্থক আফজাল, মুক্তার মেম্বার ও নাসির মেম্বার,লতিফ এর বাড়িতে নৌকার সমর্থক কর্মীরা হামলা চালায় । এতে আহত হন ১০ জন। আহতদের মধ্যে মেরাজ উদ্দিন ভূয়ারকে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে পরে কর্তব্যরত ডাক্তার তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা আরো বলেন, নির্বাচনের আগের দিন এই ধরনের  ঘটনার ফলে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার পাঁয়তারা করছে নৌকার সমর্থক লোকেরা। এই ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

সহকারি রিটানিং কর্মকর্তা শাহ্ মোঃ সজীব বলেছেন, তিনি এই বিষয়ে অবহিত হয়েছেন এবং ঘটনাস্থলে র‍্যাব, বিজিবি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করার জন্য যাচ্ছেন বলে জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy