চাঁপাইনবাবগঞ্জে দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সীমান্ত এলাকায় শুক্রবার (৫ জানুয়ারি) বিজিবির অভিযানে এক কেজি ৪৪০ গ্রাম হেরোইনসহ দুজন

2024-01-06T17:56:52+00:00
2024-01-06T17:56:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে দেড় কেজি হেরোইনসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১৬৪)
X

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সীমান্ত এলাকায় শুক্রবার (৫ জানুয়ারি) বিজিবির অভিযানে এক কেজি ৪৪০ গ্রাম হেরোইনসহ দুজন গ্রেপ্তার হয়েছেন। এদিন রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযান সম্পর্কে নিশ্চিত করা হয়।

বিজিবি জানিয়েছে, এদিন দুপুর ১টার দিকে চরবাগডাঙ্গা বাজারের পাশে একটি পরিত্যক্ত দোকানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিদের সঙ্গে নিয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে গ্রেপ্তার হন চরবাগডাঙ্গা গিধনিপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. মোবারক (৩৫) ও চরবাগডাঙ্গা ফাটাপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে মো. মর্তূজা (৪৫)।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন বলেন, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy