ভাঙ্গায় সুষ্ঠ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা উপজেলায় নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এজন্য উপকরনসামগ্রী বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে।উপকরণসামগ্রী

2024-01-06T18:01:12+00:00
2024-01-06T18:01:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় সুষ্ঠ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪, ৬:০১ পিএম   (ভিজিট : ১৪০)
X

ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা উপজেলায় নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এজন্য  উপকরনসামগ্রী বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে। 

উপকরণসামগ্রী নিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গ্রহন করেন। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সহ প্রিজাইডিং কর্মকর্তারা স্ব স্ব কেন্দ্রগুলোতে পৌছাতে পরিবহনগুলো অপেক্ষা করতে দেখা যায়। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে,  ৯৯ টি কেন্দ্রের মধ্যে ৫৯টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। বাকি ৪০টি কেন্দ্র সাধারণ তালিকার আওতায় রয়েছে। আগামীকাল রবিবার ৭ জানুয়ারি ভোট গ্রহণের জন্য ভোট গ্রহণ কর্মকর্তারা মালামাল গ্রহণ করে কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

ভাঙ্গা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,  ভাঙ্গা উপজেলায় মোট ৯৯ টি ভোট কেন্দ্রে ৫৩৩ টি ভোট কক্ষ রয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৩৩ হাজার ,২৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২০ হাজার ২৪৫ জন এবং নারী ভোটার ০১ লক্ষ ১৩ হাজার। ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৯৯ জন প্রিজাইডিং  অফিসার, ৫৩৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার,১০৬৬ জন পুলিং অফিসার।

এ ব্যাপারে সহকারি রিটানিং কর্মকর্তা ও ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত এ খুদা বলেন, ফরিদপুর -৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনে ভাঙ্গা উপজেলায়  আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করছে। অবাধ, সুষ্ঠু  ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে ৯৯ টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে পর্যাপ্ত পুলিশ , গ্রাম পুলিশ ও আনসার সদস্যদের প্রহরায় ভোট গ্রহণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

আগামীকাল রবিবার সকাল ৬টায়  ৪টি পয়েন্টে ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ বাহিনীর সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিকট ভোটের ব্যালট প্রদান করা হবে‌। ভোট চলাকালীন ০৪ জন ম্যাজিস্ট্রেট এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দায়িত্ব পালন করবেন। পুলিশের ৭টি মোবাইল টিম ও ২টি স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের ৩ টি টিম কাজ করবে। এছাড়াও মাঠে থাকবে বিজিবি ও সেনাবাহিনীর টিম। উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফরিদপুর -৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬১ হাজার ৮৪৫ জন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের কাজী জাফরউল্লাহ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন (ঈগল), বাংলাদেশ কংগ্রেসের নাজমুন নাহার (ডাব), তৃণমূল বিএনপির প্রিন্স চৌধুরী (সোনালী আঁশ), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাকসুদ আহম্মেদ মাওলা (ফুলের মালা), জাতীয় পার্টির মোঃ আনোয়ার হোসেন (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ আলমগীর কবির (একতারা)। এর মধ্যে শুক্রবার রাতে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাকসুদ আহমেদ মাওলা স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীকে সমর্থন করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy