প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১২:৫৬ পিএম (ভিজিট : ২৫৬)

X
টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি ধনবাড়ি উপজেলায় তার নিজ গ্রাম মুশুদ্দি খন্দকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। সকাল ১০ টায় তার ৯৪ বছর বয়সী মা রেজিয়া বেগম ও সহধর্মিণী শিরিনা আক্তার বানু সহ পরিবারের অন্যান্যরা সদস্যরা ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেন, এবারের নির্বাচন ইতিহাসে স্থান পাক। শান্তির নির্বাচন হোক। মানুষকে আরো উন্নত জীবনে নেওযার জন্য স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যাশা করেন।
এ সময় তার মা রেজিযা বেগম, সহর্ধমনী শিরিনা আক্তার বানু, তার ছেলে সুজিতসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি'র নিজ বাড়ির পাশে মুশুদ্দি খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিজ বাড়ি থেকে সাড়ে নয়টায় পরিবারের সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে আসেন। তার বৃদ্ধ ৯৪ বছর বয়সী মাকে হাতে ধরে নিয়ে আসেন ভোট কেন্দ্রে। তার মা হাসিমুখে ব্যালট পেপার নিয়ে ভোট দেন। পরে ভোট কেন্দ্রের দ্বিতীয় তলায় কৃষি মন্ত্রীর সহধর্মিণীকে নিয়ে ভোট প্রদান করেন।
পরে কৃষি মন্ত্রী টাঙ্গাইল -১ আসনের মধুপুর - ধনবাড়ি উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।