ভোট দিলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা।

2024-01-07T12:58:38+00:00
2024-01-07T12:58:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোট দিলেন মাশরাফি
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জানুয়ারি, ২০২৪, ১২:৫৮ পিএম   (ভিজিট : ২০১)
X

নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ওই কেন্দ্রে তিনি ভোটটি দেন। এর আগে তিনি সকাল থেকে নিজ নির্বাচন এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এসময় মাশরাফি বলেন, আলহামদুলিল্লাহ ভোট হচ্ছে, ভাল হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসছে খুব ভাল লাগছে। আশা করছি ইনশাআল্লাহ ভালভাবে শেষ হবে। সবাই যার যার মত ভোট টা দিয়ে যাবে। তিনি জয়ের ব্যাপারে অবশ্যই আশাবাদি। আশা করছি এভবেই শেষ হবে। আমি যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ সবাই স্বতঃস্পূর্তভাবে আসছে। ভাল লাগছে আমাদের এখানে যারা মহিলারা আছেন ওনারা আসছেন সবাই পুরুষ, মুরব্বিরাও আসছেন। ঠান্ডার সময় যাদের একটু শরীর খারাপ তারা নাও আসতে পারতো। কিন্তু আমি দেখছি মুরব্বিরাও এসে যাচ্ছে। তারাও স্বতঃস্ফূর্তভাবে সকাল আটটা সাড়ে আটটা থেকে ওনারা এসে যাচ্ছে এটা দেখে খুব ভাল লাগছে। যারা এখোনো আসেনি তারা হয়ত ১ থেকে ২ টার মধ্যে চলে আসবে।

নড়াইল-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩৮৭ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৫৫০ জন। এই আসনে কেন্দ্র সংখ্যা ১৪৭ এবং বুথ সংখ্যা ৮১১।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy