কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আফগানিস্তানের রাজধানী কাবুলে গত শনিবার ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে হতাহত হয়েছে অন্তত ২৫ জন। দেশটিতে জাতিসংঘ মিশন এ

2024-01-08T12:55:33+00:00
2024-01-08T12:55:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাবুলে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ১২:৫৫ পিএম   (ভিজিট : ২০৭)
X

আফগানিস্তানের রাজধানী কাবুলে গত শনিবার ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে হতাহত হয়েছে অন্তত ২৫ জন। দেশটিতে জাতিসংঘ মিশন এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাতিসংঘ মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নৃগোষ্ঠী হাজরা সম্প্রদায়কে লক্ষ্য করে পশ্চিমাঞ্চলীয় দশত-এ বারচি এলাকায় হামলা চালানো হয়েছে। বিস্ফোরণে হাজরা সম্প্রদায়ের ২৫ সদস্য হতাহত হয়েছে। 

জাতিসংঘ মিশন হাজরা সম্প্রদায়ের লোকদের সুরক্ষা এবং হামলায় জড়িত অপরাধীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

হাজরা সম্প্রদায় আফগানিস্তানে প্রধান নৃগোষ্ঠী জাতি। প্রতিবেশী পাকিস্তান ও ইরানেও এই নৃগোষ্ঠীর আবাস আছে। 

কাবুলের নিরাপত্তা বিভাগের একজন মুখপাত্র খালিদ জর্ডান এক বিবৃতিতে বলেছে, কাবুলে পিডি৬ নামে এলাকায় এ বিস্ফোরণ হয়েছে। তিনি বলেন, এক গাড়িতে লক্ষ্য করে এ হামলা হয়েছে। এতে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy