রাজধানীর সড়ক থেকে নির্বাচনী পোস্টার অপসারণ করছে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে রোববার। আজ ভোর থেকে নির্বাচনী পোস্টার, ব্যানার অপসারণ শুরু করেছে ঢাকা

2024-01-08T15:13:55+00:00
2024-01-08T15:13:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর সড়ক থেকে নির্বাচনী পোস্টার অপসারণ করছে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৩:১৩ পিএম   (ভিজিট : ২০৬)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে রোববার। আজ ভোর থেকে নির্বাচনী পোস্টার, ব্যানার অপসারণ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতাকর্মীদের রাস্তায় কাজ করতে দেখা যায় সকাল থেকে।

সরেজমিনে দেখা যায়, গুলশান-১, গুলশান-২, বনানী, মহাখালী এলাকায় রাস্তার ওপর ঝুলে থাকা ব্যানার, পোস্টার অপসারণ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। তবে সড়কের ওপর থেকে এসব ব্যানার, পোস্টার অপসারণ করতে তাদের সমস্যাও হচ্ছে। কারণ, সড়কে যান চলাচল করায় ঠিকমতো কাজ করতে পারছেন না তারা। এর মধ্যে যেসব সড়কে ব্যানার, পোস্টার খোলা হয়েছে, সেগুলো ভ্যানে করে এসটিএসে নিয়ে যাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

গুলশান-২ এ ঢাকা-১৭ আসনের প্রার্থীদের ব্যানার পোস্টার পরিষ্কারে কাজ করছিলেন পরিচ্ছন্নতাকর্মী রাজ্জাক। তিনি বলেন, রোববার (৭ জানুয়ারি) নির্বাচন শেষ হওয়ার পরপরই ব্যানার পোস্টার অপসারণে নির্দেশনা দেয় ডিএনসিসির সংশ্লিষ্টরা। এরই মধ্যে ৭০ শতাংশ এলাকা পরিষ্কার করা হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy