ইবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার

2024-01-09T18:37:07+00:00
2024-01-09T18:37:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইবি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ৬:৩৭ পিএম   (ভিজিট : ২২৬)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির  নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (০৯ জানুয়ারী) সকালে শিক্ষক সমিতির কার্যালয়ে বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। 

এসময় বিদায়ী এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এসে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া’র সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ক্যাম্পাসস্থ মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমানের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy