জবির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হলেন ড. মহসীন রেজা

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগে সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন

2024-01-17T18:27:12+00:00
2024-01-17T18:27:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জবির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হলেন ড. মহসীন রেজা
জবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৬:২৭ পিএম   (ভিজিট : ২০৬)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগে সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা। 

আজ বুধবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের  আদেশক্রমে রেজিষ্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর প্রথম সংবিধির ১৩ (১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজাকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হলো। আগামীকাল ১৮ জানুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর হবে। এসময় তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

প্রসঙ্গত, মহসিন রেজা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে অভিবাসন নিয়ে কাজ করছেন।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy