চকবাজারে সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর চকবাজারে সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ছয়তলা টাওয়ারের নিচ তলায়

2024-01-20T12:23:53+00:00
2024-01-20T12:23:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চকবাজারে সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ১২:২৩ পিএম   (ভিজিট : ২১৪)
X

রাজধানীর চকবাজারে সোলায়মান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ছয়তলা টাওয়ারের নিচ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ৯টা ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তারা।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, সকাল ৮ টা ৫৯ মিনিটে চকবাজারের সোলায়মান টাওয়ার নিচ তলায় দুইটি দোকানে আগুন লাগার খবর পান তারা। 

খবর পেয়ে লালবাগ,পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৯টা ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy