ভারতে ঢুকছে মিয়ানমারের শত শত সেনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হামলায় টিকতে না পেরে— পালিয়ে ভারতে ঢুকছে মিয়ানমারে জান্তাবাহিনীর শত শত সেনা।সীমান্ত

2024-01-20T16:55:25+00:00
2024-01-20T16:55:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারতে ঢুকছে মিয়ানমারের শত শত সেনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৪:৫৫ পিএম   (ভিজিট : ২৫০)
X

সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হামলায় টিকতে না পেরে— পালিয়ে ভারতে ঢুকছে মিয়ানমারে জান্তাবাহিনীর শত শত সেনা।

সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের এত সেনা আসার বিষয়ে কেন্দ্রীয় সরকারকে অভিহিত করেছে মিজোরাম সরকার। এছাড়া কেন্দ্রকে আহ্বান জানিয়েছে, মিয়ানমারের এসব সেনাকে দ্রুত দেশে ফেরাতে যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়।

আরকান আর্মির প্রচণ্ড প্রতিরোধের মুখে এখন পর্যন্ত ভারতে ঢুকেছে প্রায় ৬০০ সেনা। তারা মিজোরামের লাওয়াংতাই বিভাগে আশ্রয় নিয়েছেন। এসব সেনাদের ঘাঁটি দখল করেছে আরাকান আর্মির সদস্যরা। মিজোরাম সরকারের একটি সূত্র জানিয়েছে, মিয়ানমারের এসব সেনাকে আসাম রাইফেলসের একটি ক্যাম্পে রাখা হয়েছে।

এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে জরুরিভিত্তিতে কথা বলেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা।

সরকারি সূত্র জানিয়েছে, মিয়ানমারের আশ্রিত এসব সেনাকে দ্রুত তাদের নিজ দেশে পাঠানোর ব্যাপারে অনুরোধ করা হয়েছে। কারণ মিজোরাম সরকারের আশঙ্কা, যদি সেনারা এভাবে ঢুকতে থাকেন; তাহলে সেখানকার পরিস্থিতির অবনতি ঘটবে।

গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে ২০২১ সালে ক্ষমতা দখল করে মিয়ানমারের জান্তা। কিন্তু এই অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নামেন সাধারণ মানুষ। অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এসব মানুষের ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন চালানো হয়।

এমন পরিস্থিতিতে গত অক্টোবর থেকে মিয়ানমারের তিনটি সশস্ত্র গোষ্ঠী এক হয়ে জান্তার বিরুদ্ধে লড়াই শুরু করে। তাদের এসব সমন্বিত হামলার মুখে টিকতে না পেরে শত শত সেনা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাচ্ছেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy