শীতের সন্ধ্যায় রাজধানীতে ইলশেগুঁড়ি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

শৈত্যপ্রবাহের মধ্যেই গত কয়েক দিন হালকা রোদের দেখা পেয়েছেন রাজধানীবাসী। তবে এরইমধ্যে ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস। বুধবারের

2024-01-24T20:33:44+00:00
2024-01-24T20:33:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শীতের সন্ধ্যায় রাজধানীতে ইলশেগুঁড়ি বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪, ৮:৩৩ পিএম   (ভিজিট : ২১৬)
X

শৈত্যপ্রবাহের মধ্যেই গত কয়েক দিন হালকা রোদের দেখা পেয়েছেন রাজধানীবাসী। তবে এরইমধ্যে ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস। বুধবারের (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হিমেল হাওয়ায় সেই বৃষ্টির দেখা পেয়েছেন অফিস ফেরত রাজধানীবাসী।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শরীর না ভেজালেও শীতটাকে একটু যেন বাড়িয়ে দিয়েছে। এদিকে বৃষ্টির কারণে অফিসফেরত মানুষ পড়েছেন ভোগান্তিতে। বৃষ্টির আগে বাড়ি ফেরার তাড়ায় সড়কেও কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

ভ্রাম্যমাণ দোকানিরা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন। গরম কাপড় এবং জুতাসহ বিভিন্ন পণ্যের দোকানিদের এ সময় ব্যবসা সাময়িকভাবে গুটিয়ে নিতেও দেখা দেয়। 
 
সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
 
তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy