ইউক্রেনের ৭৭ সেনার মরদেহ ফেরত দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্তে নিহত ইউক্রেনের ৭৭ সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার

2024-01-27T15:33:22+00:00
2024-01-27T15:33:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইউক্রেনের ৭৭ সেনার মরদেহ ফেরত দিলো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৩:৩৩ পিএম   (ভিজিট : ২১৬)
X

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্তে নিহত ইউক্রেনের ৭৭ সেনার মরদেহ ফেরত দিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েকদিন পর শুক্রবার (২৬ জানুয়ারি) তাদের মরদেহগুলো ফেরত দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

রাশিয়ার ওই সামরিক বিমান বিধ্বস্তের ঘটনার এখনও কোনও সুরাহা হয়নি। তবে একে অপরকে এখনও দোষারোপ করছে ইউক্রেন ও রাশিয়া। বিমান বিধ্বস্তের বিষয়ে নতুন অভিযোগ তুলছে উভয় পক্ষই।  

রাশিয়া বলেছে, ইউক্রেন বাহিনীই বেলগোরোডের সীমান্ত অঞ্চলে গুলি করে বিামনটিকে ভূপাতিত করেছে। যার ফলে ৬৫ ইউক্রেনীয় যুদ্ধবন্দি নিহত হয়েছেন।

তবে কিয়েভ রাশিয়ার এই অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও কর্মকর্তারা বন্দিশালা বোর্ডে ছিলেন কি-না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক বিমানের ব্ল্যাক বক্সগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মস্কোর একটি বিশেষ পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এদিকে, রুশ সামরিক বিমান বিধ্বস্তের ঘটনার সত্যতা পরিষ্কারভাবে সামনে আনার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, রাশিয়া ‘ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের জীবন নিয়ে খেলছে।’





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy