গুয়াতেমালায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠলো মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা। স্থানীয় সময় শুক্রবার রাতে গুয়াতেমালার দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

2024-01-27T16:01:43+00:00
2024-01-27T16:01:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুয়াতেমালায় শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৪:০১ পিএম   (ভিজিট : ১৭১৫)
X

ভূমিকম্পে কেঁপে উঠলো মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা। স্থানীয় সময় শুক্রবার রাতে গুয়াতেমালার দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৫২ মিনিটে টেক্সিসকো শহর থেকে ৭ কিলোমিটার (৪ মাইল) দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৮ কিলোমিটার।

এদিকে গুয়াতেমালার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬। দেশের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানানো হয়েছে। রাজধানী গুয়াতেমালা সিটির দক্ষিণ-পশ্চিম থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যান্টিগুয়া গুয়াতেশালায়ও ভূমিকম্পের সময় কম্পন অনুভূত হয়েছে।

বেসামরিক সুরক্ষা বিভাগের মুখপাত্র রোডোলফো গার্সিয়া বলেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন, জাতীয় পর্যায়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় কর্তৃপক্ষ।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy