দক্ষিণ সুদানে সহিংসতায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দক্ষিণ সুদানে সহিংসতায় জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। ওই শান্তিরক্ষী ঘানার সেনা সদস্য ছিলেন। এই সহিংসতায় বেশ কয়েকজন

2024-01-29T14:59:44+00:00
2024-01-29T14:59:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দক্ষিণ সুদানে সহিংসতায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ২:৫৯ পিএম   (ভিজিট : ১৯৮)
X

দক্ষিণ সুদানে সহিংসতায় জাতিসংঘের এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। ওই শান্তিরক্ষী ঘানার সেনা সদস্য ছিলেন। এই সহিংসতায় বেশ কয়েকজন বেসামরিক মানুষও প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, সুদান সীমান্তবর্তী দক্ষিণ সুদানের আবেই অঞ্চলে স্থানীয় সময় শনিবার প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ হয়। এ সহিংসতায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত হয়েছেন। সহিসংতার আটকে পড়াদের নিরাপত্তার জন্য বেসামরিক লোকদের ইউএনআইএসএফএ ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংঘর্ষের সময় ইউএনআইএসএফএ-এর একটি ঘাঁটিও আক্রমণের শিকার হয়। আক্রমণটি প্রতিহত করা হলেও  ঘানার একজন শান্তিরক্ষী ঘটনার সময় নিহত হয়। 

জাতিসংঘ মিশন বলেছে, তারা এখনও সহিংসতায় নিহত, আহত এবং বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যাচাই করছে। ২০১১ সালে সুদান থেকে স্বাধীনতা ঘোষণা করে আলাদা রাষ্ট্র হয় দক্ষিণ সুদান।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy