ইলন মাস্ককে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে ছাড়িয়ে বিশ্বের ধনকুবেরের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বিলাসপণ্যের

2024-01-29T20:48:53+00:00
2024-01-29T20:48:53+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
ইলন মাস্ককে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৮:৪৮ পিএম   (ভিজিট : ২৪৬)
X

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে ছাড়িয়ে বিশ্বের ধনকুবেরের তালিকায় শীর্ষে উঠে এসেছেন বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট।

মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বার্নার্ড আর্নল্ট এবং ইলন মাস্কের সম্পদের পরিমাণ তুলে ধরেছে ফোর্বস।
এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট

এলভিএমএইচের সিইও বার্নার্ড আর্নল্ট












এতে দেখা যায়, ইউরোপভিত্তিক কোম্পানি এলভিএমএইচের চেয়ারম্যান ও শীর্ষ নির্বাহী বার্নার্ড আর্নল্ট ও তার পরিবারের বর্তমানে মোট সম্পদের পরিমাণ ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার। আর দ্বিতীয় স্থানে নেমে যাওয়া স্পেসএক্স কোম্পানির চেয়ারম্যান ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট ও তার পরিবারের সম্পদের পরিমাণ ২৩ দশমিক ৬ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। এর বিপরীতে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সম্পদ ১৩ শতাংশ বা ১৮ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। 
মোট সম্পদের পরিমাণ ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার

মোট সম্পদের পরিমাণ ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার












২০২২ সাল থেকে বিশ্বের শীর্ষ ধনীর তকমা নিয়ে এই দুই ধনকুবের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ওই বছরের শেষের দিকে ইতিহাসে প্রথম ইউরোপীয় হিসেবে বিশ্বের শীর্ষ ধনীর স্বীকৃতি পান বার্নার্ড আর্নল্ট। সেই সময়ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে পেছনে ফেলেন তিনি।

ফোর্বসের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি
• বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। সম্পদের পরিমাণ ২০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।

• ইলন মাস্ক : তার মোট সম্পদের পরিমাণ ২০৪ দশমিক ৭ বিলিয়ন ডলার

• জেফ বেজোস : মোট সম্পদের পরিমাণ ১৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

• ল্যারি এলিসন : মোট সম্পদের পরিমাণ ১৪২ দশমিক ২ বিলিয়ন ডলার।

• মার্ক জুকারবার্গ : মোট সম্পদের পরিমাণ ১৩৯ দশমিক ১ বিলিয়ন ডলার।

• ওয়ারেন বাফেট : মোট সম্পদের পরিমাণ ১২৭ দশমিক ২ বিলিয়ন ডলার।

• ল্যারি পেজ : মোট সম্পদের পরিমাণ ১২৭ দশমিক ১ বিলিয়ন ডলার।

• বিল গেটস : মোট সম্পদের পরিমাণ ১২২ দশমিক ৯ বিলিয়ন ডলার।

• সের্গেই ব্রিন : মোট সম্পদের পরিমাণ ১২১ দশমিক ৭ বিলিয়ন ডলার।

• স্টিভ বলমার : মোট সম্পদের পরিমাণ ১১৮ দশমিক ৮ বিলিয়ন ডলার।

ফোর্বসের তালিকার বিশ্বের শীর্ষ ১০ ধনকুবেরের মধ্যে বার্নার্ড আর্নল্ট ছাড়া বাকি ৯ জনই মার্কিন যুক্তরাষ্ট্রের।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নেয়ার সূচকে এখনও বিশ্বের শীর্ষ ধনী রয়েছেন ইলন মাস্ক। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, টেসলার এই প্রধান নির্বাহীর বর্তমান মোট সম্পদের পরিমাণ ১৯৯ বিলিয়ন ডলার। আর তারপরই দ্বিতীয় স্থানে আছেন আরেক মার্কিন ধনকুবের জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ১৮৪ বিলিয়ন ডলার।

ব্লুমবার্গের বিলিয়নেয়ার সূচকে এলভিএমএইচের চেয়ারম্যান ও শীর্ষ নির্বাহী বার্নার্ড আর্নল্ট আছেন তৃতীয় স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ১৮৩ বিলিয়ন ডলার।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy