ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

দূষিত বাতাসের শহরের তালিকায় বিশ্বের অন্যান্য শহরকে পেছনে ফেলে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) শীর্ষে এসেছে ঢাকার নাম। আজ

2024-01-30T13:16:39+00:00
2024-01-30T13:30:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ১:১৬ পিএম  আপডেট: ৩০.০১.২০২৪ ১:৩০ পিএম  (ভিজিট : ১৮৮)
X

দূষিত বাতাসের শহরের তালিকায় বিশ্বের অন্যান্য শহরকে পেছনে ফেলে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) শীর্ষে এসেছে ঢাকার নাম। আজ মঙ্গলবার সকাল ৯টা ২১ মিনিটে ১ নম্বরে থাকা ঢাকার স্কোর ছিল ৩৫০, যা বাতাসের মানকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে নির্দেশ করে।

একই সময় তালিকায় ২ নম্বরে ছিল ঘানার আক্রা, স্কোর: ২১১। ১৯৫ ও ১৮৩ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি ও লাহোর যথাক্রমে ৩ ও ৮ এবং ১৮৮ ও ১৮২ স্কোর নিয়ে ভারতের কলকাতা, দিল্লি ও মুম্বাই আছে যথাক্রমে ৪, ৫ ও ৯ নম্বরে। এছাড়া উগান্ডার কম্পালা ৬ নম্বরে, স্কোর: ১৮৮। এক্ষেত্রে ভারতের কলকাতা ও দিল্লির সমানুপাতিক অবস্থানে আছে উগান্ডার কম্পালা। ১৮৬ ও ১৭০ স্কোর নিয়ে চীনের শেনইয়াং ও বেইজিং আছে যথাক্রমে ৭ ও ১০ নম্বরে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। সে অনুযায়ী আইকিউ এয়ারের সূচক আপডেট হতে থাকে।

১৫১-২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ২০১-৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এই শহরের বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় ও বর্ষাকালে কিছুটা উন্নত হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy