রাবির নির্মাণাধীন ভবনের ছাদ ধস

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় ছয়জনকে উদ্ধার করে

2024-01-30T13:49:23+00:00
2024-01-30T13:49:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাবির নির্মাণাধীন ভবনের ছাদ ধস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, ১:৪৯ পিএম   (ভিজিট : ১৯১)
X

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে। এ ঘটনায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, নির্মাণাধীন হলের উত্তর-পূর্ব কোণের ভবনের দ্বিতলার বিমগুলো ধসে পড়েছে। ছিটকে পড়েছে ঢালাইগুলো। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছেলেদের আবাসিক হলের ছাদের জন্য বিমগুলোর ঢালাই কাজ চলছিল। এ সময় অনাকাঙ্ক্ষিতভাবে বিমগুলো ধসে পড়ে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত জানাব।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, এমন ঘটনা ভীষণভাবে অপ্রত্যাশিত। যারা আহত হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন সহকারী প্রক্টর তাদের সঙ্গে হাসপাতালে আছেন। কেউ নিখোঁজ আছে কি না তা আমরা এখনো জানি না। এখন উদ্ধার কাজ শেষে আমরা বিস্তারিত জানাব।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy