অতিরিক্ত মদ্যপানে বিয়ের পরদিন যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় অতিরিক্ত মদ্যপানে সৌরভ সাহা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গতকাল (বুধবার) বিয়ে

2024-02-01T19:52:07+00:00
2024-02-01T19:52:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অতিরিক্ত মদ্যপানে বিয়ের পরদিন যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫২ পিএম   (ভিজিট : ১৫৬)
X

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় অতিরিক্ত মদ্যপানে সৌরভ সাহা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গতকাল (বুধবার) বিয়ে করেছিলেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৌরভ সাহা জিনজিরা এলাকার গৌরাঙ্গ সাহার ছেলে। তিনি জিনজিরা এলাকায় কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।

সৌরভ সাহার বন্ধু অমিত সাহা বলেন, গতকাল আমার বন্ধু সৌরভ বিয়ে করেছেন। বিয়ে উপলক্ষ্যে মঙ্গলবার রাতে সে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর গতকাল বিয়ে হয়। বিয়ের পর আবার সে অসুস্থ হয়ে পড়ে। আজ সন্ধ্যায় তার অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরীক্ষার পর চিকিৎসক জানান সে আর বেছে নেই।

তিনি আরও বলেন, আগামীকাল তার বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই সে মারা গেল। এখন তার নতুন বিয়ে করা স্ত্রীর কী হবে এবং তার পরিবারের অবস্থা কী হবে সেটা ভেবেই আমরা দিশেহারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতের মরদেহ বর্তমানে জরুরি বিভাগের মর্গে রয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy