বনশ্রীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর রামপুরা থানার বনশ্রী ব্যাংক কলোনিতে গাজী নাজিউর রহমান নাদিম (২৪) নামে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের

2024-02-02T11:09:43+00:00
2024-02-02T11:09:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বনশ্রীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৯ এএম   (ভিজিট : ১৭৯)
X

রাজধানীর রামপুরা থানার বনশ্রী ব্যাংক কলোনিতে গাজী নাজিউর রহমান নাদিম (২৪) নামে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাদিমের মামা মো. গাজী জহির এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার নাদিম বিশ্ববিদ্যালয় থেকে সন্ধ্যার পর বাসায় আসে। এরপর কাউকে কিছু না বলে তিনি তার রুমে যায়। পরে তাকে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এরপর দরজা ভেঙে রুমে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তখন আমার বোন ও ভগ্নিপতি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রামপুরা থানা পুলিশের ওসি মো. মশিউর রহমান বলেন, ঘটনার পর একজন এসআইকে তদন্তে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো রহস্য আছে তা তদন্তের পর বলা যাবে। 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy