মিরপুরের প্যারিস খালে উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পূর্ব ঘোষণা অনুযায়ী মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের

2024-02-02T11:34:13+00:00
2024-02-02T11:34:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরপুরের প্যারিস খালে উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৪ এএম   (ভিজিট : ২২১)
X

পূর্ব ঘোষণা অনুযায়ী মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এই কাজে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবী।

আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর প্যারিস খালে এই কার্যক্রম শুরু হয়। এর আগে বিডি ক্লিনের ১২শ স্বেচ্ছাসেবীদের শপথ বাক্য পাঠ করান মেয়র আতিকুল ইসলাম।

গত ৩১ জানুয়ারি মিরপুর প্যারিস খাল পরিদর্শন করে আজ থেকে এটার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দিয়েছেলেন ডিএনসিসি মেয়র। 

আতিকুল ইসলাম বলেছিলেন, ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে। এই খাল পরিষ্কার হলে মেয়র এবং কাউন্সিলররা কিন্তু এর সুফল ভোগ করবে না। এর সুফল ভোগ করবে এলাকাবাসী। আপনাদের সকলের জন্যই এই খাল পরিষ্কার করা হবে। আজ মিরপুর প্যারিস খাল দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল। অথচ একসময় এই প্যারিস খাল দিয়ে নৌকা চলতো, এই খালে মানুষ সাঁতার কাটতো। সবাই নির্বিচারে ময়লা ফেলে খাল ভরাট করে ফেলেছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy