মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফপাসের দাবি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্যে হাফপাসের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবিও জানায় তারা।শনিবার

2024-02-03T18:10:01+00:00
2024-02-03T18:10:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফপাসের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১০ পিএম   (ভিজিট : ১৭২)
X

মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্যে হাফপাসের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার দাবিও জানায় তারা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের সামনে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাসে শিক্ষার্থীদের হাফপাসের সুযোগ থাকলেও মেট্রোরেলে এই সুবিধাটা নেই। এর আগে মেট্রোরেল চালুর সময় হাফভাড়ার দাবি করা হয়েছিল। সে সময় মেট্রো কর্তৃপক্ষ সরকারের সঙ্গে আলোচনা করে ভাড়া কমানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। মেট্রোতে হাফপাস দাবি আদায় না করা পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে।

মানববন্ধনে আগামীকাল রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফার্মগেট এলাকায় হাফপাসের দাবি আদায়ে বড় জমায়েত করার কর্মসূচি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বাবু/এসআর




  বিষয়:   শিক্ষার্থী  মেট্রোরেল  হাফপাস 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy